National Events

জাতীয়




শেষ হলো ২০০৭ সাল। শুরু হলো আশার প্রদীপ জ্বেলে ২০০৮ সাল। তবুও ঘুরে আসি এক নজরে ২০০৭ সালের শিক্ষাব্যবস্হা থকে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত এদেশের শিক্ষাঙ্গনে ছিল উত্তাল অবস্হা। মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছিল শিক্ষাব্যবস্হার পরিকাঠামো। সরকার শিক্ষাব্যবস্হাকে ঢেলে সাজানোর চেষ্টা করলেও শিক্ষাব্যবস্হার ঘুণেধরা রুপটা বারবার ধরা দেয় জনসমক্ষে। তাই সারাবছরে ক্যাম্পাসের ঘটে যাওয়া বিচিত্র ঘটনার কিছু কিছু চিত্র তুলে ধরা হলো।
২০০৭ সালকে বলা যায় জঙ্গি দমনের বছর। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন নিরাপত্তা ও কঠোর গোপনীয়তায় এ বছরের ২৯ মার্চ গভীর রাতে বহুল আলোচিত ৬ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। জামায়াতুল মুজাহিদীনের (জেএমবি) শীর্ষ নেতাদের ফাঁসির খবর জানানো হয়নি তাদের আত্মীয়স্বজনকে, জানতে পারেনি মিডিয়ার লোকজনও। শীর্ষ জঙ্গিদের ফাঁসির পরও সারাদেশ থেকে বিপুল সংখ্যক জঙ্গি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
চলে গেল আরেকটি বছর ২০০৭। নারী বিষয়ে যদি ফিরে তাকাই পেছনে, দেখা যাবে, সাফল্য ব্যর্থতা দুটোই আছে। এলিজা শারমীন যখন প্যারেড অধিনায়ক হন তখন গর্বে বুক ভরে যায়। আবার পুলিশের পুরস্কার ঘোষণা, কিংবা সর্বস্তরের মানুষের মানববন্ধনের পরও যখন এসিড নিক্ষেপকারী কাদের ধরা পড়ে না তখন হতাশা ছড়িয়ে পড়ে। একদিকে পারিবারিক নির্যাতনে সরব হওয়ার জন্যহয়েছে সম্মেলন, অন্যদিকে সংসার করতে গিয়ে প্রাণ হারিয়েছে মেয়েরা। এ রকম ২০০৭-এর পাওয়া না পাওয়ার চিত্র দেখুন এক নজরে। তবে বন্যা, সিডরের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড হয়েগেছে অসংখ্য নারীর জীবন। তবু আবার তাঁরা ঘুরে দাঁড়িয়েছেন।
সময়ের বিবর্তনের ধারায় পেরিয়ে গেল আরো একটি বছর। মাত্র কয়েক ঘণ্টা আগে কালের আবর্তে হারিয়ে গেছে ২০০৭ সাল। বাংলাদেশের ইতিহাসে এ সালটি নিশ্চয়ই চিহ্নিত হবে ভিন্নভাবে। ১/১১-এর পরবর্তী দেশের যে পটপরিবর্তন তার ছাপ পড়েছে সমাজের সর্বত্র।
(এমাজউদ্দীন আহমদ) ইউনেস্কোর (UNESCO) ভূমিকা লেখা হয়েছেঃ ‘যেহেতু মানব মনেই যুদ্ধের সূচনা হয়ে থাকে তাই মানব মনেই শান্তি সংরক্ষণের চেতনা দৃঢ়তর করতে হবে’ (Since wars begin in the minds of men it is in the minds of men that the defences of peace must be constructed). সত্যি বটে যুদ্ধ বা সন্ত্রাসের জন্ম হয় মনে এবং শান্তির জন্য মানসিক প্রস্তুতি সম্পূর্ণ না হলে যুদ্ধ বা সন্ত্রাসের বিরুদ্ধে অলঙ্ঘনীয় দেয়াল তোলা সম্ভব হয় না।
২০০৭ শুরু হয়েছিল এক অনিশ্চয়তার মধ্য দিয়ে। একদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নির্বাচন প্রতিহত করার ঘোষণা, অন্যদিকে সাংবিধানিক বাধ্যবাধকতার যুক্তি উপস্হাপন করে রাষ্ট্রপতি ও তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের ২২ জানুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বছরের শুরুতেই জাতির জন্য এক চরম অনিশ্চয়তা বয়ে নিয়ে আসে।
গত বছর ছিল দুর্নীতি বিরোধী অভিযানের বছর। ১১ জানুয়ারির পর দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণার মাধ্যমে সরকার শুরু করে দুর্নীতি বিরোধী অভিযান। সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াসহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, ব্যবসায়ী, আমলা, পুলিশ কর্মকর্তা কাস্টমস কর্মকর্তা, সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কমিশনার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য কেউ বাদ পড়েনি এই অভিযান থেকে।
আরো একটি বছর অতীত হয়ে গেল। এখন শুধুই ইতিহাসের পাতায় ২০০৭। পরিবর্তন হয় বছরের। সামগ্রিক চিত্রের কিছুটা পরিবর্তন হলেও তা কখনোই আহামরি ছিল না। দেশের সকল পর্যায়ে পরিবর্তনের ঢেউ তুলে দৃষ্টান্ত রেখে গেল ২০০৭। আইন-শৃঙ্খলা এবং অপরাধ পরিস্থিতির উন্নতি দূরের কথা, স্থিতিশীল ছিল এমন নজির অতীতের রেকর্ডপত্রে নেই। ব্যতিক্রম ঘটিয়েছে ২০০৭। নব্বইয়ের পট পরিবর্তনের পর দেশে গণতন্ত্রের হাওয়া শুরু হয়। বাস্তবে নাকি কাগজপত্রে গণতন্ত্র ছিল সেটি দেশবাসীর সামনে উন্মোচিত হয় ২০০৭ সালের সূচনাতেই। ঘড়ির কাঁটা স্বাভাবিক নিয়মে সামনের দিকে ঘুরবে।


Popular Authors

No popular authors found.