National Events

(Page 1 of 2)   
« Prev
  
1
  2  Next »



আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট বলল, ২২ জানুয়ারির নির্বাচন হবে না। ঘেরাও, টানা হরতাল-অবরোধের ঘোষণা দিয়ে নির্বাচন প্রতিহতের ডাক এল এ জোটের পক্ষ থেকে। অন্যদিকে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট বলল, নির্বাচন হবে। বাধা এলে প্রতিহত করা হবে। কেমন যেন একটা ‘যুদ্ধের গন্ধ’। প্রধান উপদেষ্টা ড· ইয়াজউদ্দিন আহম্মেদ সব কিছু দেখেশুনেও নির্বিকার। তাঁর মুখ ফুটে বেরোল একটিমাত্র শব্দ, ‘দেখছি’।
ট্র্যাক মেরামতেই বছর কেটে গেল বর্তমানে ১/১১ শীর্ষক একটি বিষয় নিয়ে আলোচনা, লেখালেখি, টিভি টক-শো, সভা-সেমিনার, এমনকি এক ধরনের প্রচার-প্রচারণা চলছে। সেই সকল কার্যক্রম পর্যালোচনা করে সর্বপ্রথমে ভাবছি, বর্তমানে যে সরকারটি ক্ষমতায় অধিষ্ঠিত আছে তাদের স্বরূপ কী-এই প্রশ্নটির মীমাংসার প্রয়োজন আছে কি না। এমনকি ‘কার্যকাল’ সংজ্ঞাটিরও বিশ্লেষণ প্রয়োজন। অন্যান্য অতীত সরকারের, একমাত্র সামরিক শাসক ব্যতীত, সবারই কার্যকাল নির্দিষ্ট ছিল। এখন যারা ক্ষমতায় আছেন তাদের কার্যকাল কবে শেষ হবে তা নিয়ে আপাতত কোনো ভবিষ্যদ্বাণী করব না।
অনেকেই বলেন ছেলেদের বর্তমান টেনিস ততটা রোমাঞ্চকর নয়। কারণ এটা আসলে এখন ‘ওয়ান ম্যান শো’ অর্থাৎ একজনেরই রাজত্ব হয়ে গেছে। টেনিসের সেই রাজাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই।
সেরা নায়ক ২০০৭ ১. শাকিব খানঃ বছর শেষে শাকিব খানের জনপ্রিয়তা, ছবির ব্যবসায়িক মানদন্ড আর চাহিদার কথা বিবেচনা করে তাকে সবাই একবাক্যে বছরের সেরা নায়কের খেতাব দিয়েছেন। চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে নতুন রেকর্ড গড়েছেন এই তারকা। সারাবছর মুক্তি পেয়েছে মোট ১৩টি ছবি।
বাম্পার হিটঃ আমার প্রাণের স্বামী সুপারহিটঃ রিক্সাওয়ালার প্রেম, কথা দাও সাথী হবে, মনের সাথে যুদ্ধ, তোমার জন্য মরতে পারি, কঠিন প্রেম, এক বুক জ্বালা, মেশিনম্যান।
* প্রযোজক-পরিবেশক সমিতির সিদ্ধান্তে নায়িকা পুর্ণিমা দুই মাসের জন্য নিষিদ্ধ। * পরিচালক হিসেবে নায়ক ইলিয়াস কাঞ্চনের যাত্রা শুরু। * পুর্ণিমার গোপন বিয়ের খবর ফাঁস হয় ডিভোর্সের মাধ্যমে। * শাবনুরের বিরুদ্ধে তার বাবা কাজী নাসির থানায় জিডি করেন * সেসর বোর্ড কর্তৃক নিষিদ্ধ ছবির শিল্পীদের নিয়ে এফডিসির এমডি মতবিনিময় করেন।
২০০৭ সালকে চিহ্নিত করা যায় সিনেমার সফল ১ বছর হিসেবে। ঘটনাবহুল এই বছরে যে ঘটনাটি সবকিছুকে ছাপিয়ে গেছে তা হলো সিনেমার চলমান অশ্লীলতা রোধে টাস্কফোর্স গঠন এবং র‌্যাবের অভিযানে বছর শেষে অশ্লীলতামুক্ত চলচ্চিত্র শিল্প উপহার।
২০০৭ সালের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দল সারা বিশ্বকে কাপিয়ে তুলতে পেরেছেক্রিকেট ইতিহাস ২০০৭ সালের মতো এতো ঘটনাবহুল ছিল কি না সে প্রশ্নে এলে প্রাচীন স্মৃতি নিয়ে ঘাটাঘাটি করা ছাড়া বের করা সম্ভব নয়। তবে ২০০৭ সালটি যে ক্রিকেটের জন্য স্মরণকালের সবচেয়ে ঘটনাবহুল তা বলাই বাহুল্য।
ব্যতিক্রমধর্মী তত্ত্বাবধায়ক সরকারের আমলে অর্থনীতি দ্বিতীয় বছরে পদার্পণ করছে। বিগত ১ বছর বাংলাদেশের অর্থনীতি অনেক ক্ষেত্রেই স্বাভাবিক নিয়ম অনুসরণ করে চলেনি। বড় ধরনের ভাঙচুর বা বিপ্লবোত্তর স্টাইলে ২০০৭ সাল পার হয়েছে বাংলাদেশ-অর্থনীতির।
কর্মময় একটি বছর ২০০৭ কে বিদায় জানালাম আমরা। এ বছর সাংস্কৃতিক অঙ্গনে ঘটেছে অনেক ঘটনা-দুর্ঘটনা। চলচ্চিত্র, সঙ্গীত, নাটক সব ক্ষেত্রেই ঘটনাবহুল এ বছর। বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের অগ্রগতি চোখে পড়ার মতো।
(Page 1 of 2)   
« Prev
  
1
  2  Next »