Article Poster
Articles by this Author
স্মৃতিচারণঃ বিজয়ের এই পতাকাটি দেখলে
- By Article Poster
- Published 12/16/2007
- বিজয় দিবসঃ ১৬ই ডিসেম্বর
- Unrated
(আল মাহমুদ)
কত স্মৃতি এই বিজয়ের দিনটির সাথে আমার মস্তিষ্কের স্মরণ রেখার মধ্যে আবর্তিত হয়ে চলছে। মনে পড়ছে শরণার্থী হিসেবে কলকাতা মহানগরী ছেড়ে আসার সময় আনন্দবাজারের আর্টিস্ট এবং কবি পূর্ণেন্দু পৌত্রী আমাকে নিয়ে একটি বিদায়ের পরিবেশ তৈরি করে এক লাইটপোস্টের নিচে আরো কয়েকজনের সাথে একটু আনুষ্ঠানিকতা পালন করেছিলেন।
স্মৃতিচারণঃ অগ্নিঝরা মার্চ ১৯৭১ সালের সেই উত্তাল দিনগুলো
- By Article Poster
- Published 12/16/2007
- বিজয় দিবসঃ ১৬ই ডিসেম্বর
- Unrated
(আমীন আহম্মদ চৌধুরী, বীরবিক্রম)
১ মার্চ-৪ মার্চ ১৯৭১ সাল
পয়লা মার্চ ১৯৭১ সালে প্রফেসর আর আই চৌধুরীর অনুপ্রেরণায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে (মিলিটারি পারসোন্যাল) এমএ (রাষ্ট্রবিজ্ঞান) পরীক্ষা দিচ্ছিলাম। শেষ প্রশ্নের উত্তর লিখছি। অধ্যাপক অনুপম সেন এসে কানে কানে বললেন, ‘আমীন ভাই আপনি এক্ষুনি চলে যান।’ বললাম, ‘কেন?’ বললেন ইয়াহিয়া খান সংসদ অধিবেশন বন্ধ ঘোষণা করেছে বলে মানুষ ভয়ানকভাবে উত্তেজিত।
স্মৃতিচারণঃ মুক্তিযুদ্ধঃ তেলিয়াপাড়ায় একুশ দিন
- By Article Poster
- Published 12/16/2007
- বিজয় দিবসঃ ১৬ই ডিসেম্বর
- Unrated
মাধবপুর পতনের পর পাকিস্তানিরা আমাদের পেছনে মারাত্মকভাবে তৎপর হয়ে ওঠে। চুনারুঘাট-ইটাখোলা সড়ক উন্মুক্ত করার জন্য দারুণ তোড়জোড় শুরু করে। এ সড়কের ওপর রয়েছে আমার সদর দফতর এবং তা রক্ষা করার জন্য সুরমা চা বাগানের দক্ষিণে আমি অনিয়মিত একটি কোম্পানিকে মোতায়েন করি।
স্মৃতিচারণঃ চূড়ান্ত যুদ্ধ ও বিজয়
- By Article Poster
- Published 12/16/2007
- বিজয় দিবসঃ ১৬ই ডিসেম্বর
- Unrated
(অবঃ মেজর জেনারেল ইমাম-উজ-জামান, বীরবীক্রম)
১৯৭১ সালের নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের দিকে প্রতিটি সেক্টরে সীমান্তবর্তী অঞ্চলের বিরাট এলাকা মুক্তিবাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। মুক্তিবাহিনীর এসব তৎপরতা রোধ করার জন্য পাকিস্তানি বাহিনী দেশের অভ্যন্তরে শক্তি হ্রাস করে সীমান্ত এলাকায় সৈন্যসমাবেশ ঘটাতে শুরু করে।
স্মৃতিচারণঃ আমার দেশ আমার বিজয়
- By Article Poster
- Published 12/16/2007
- বিজয় দিবসঃ ১৬ই ডিসেম্বর
- Unrated
(ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম অবঃ)
১৯৭১ সালের মার্চ মাসে আমি চট্টগ্রামে অষ্টম বেঙ্গল রেজিমেন্টের কোয়ার্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলাম। একজন তরুণ ক্যাপ্টেন হিসেবে যদিও রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম না তবু গণতন্ত্রের প্রতি ছিল অগাধ শ্রদ্ধা।
স্মৃতিচারণঃ মুক্তিযুদ্ধের উত্তরাধিকার
- By Article Poster
- Published 12/16/2007
- বিজয় দিবসঃ ১৬ই ডিসেম্বর
- Unrated
(এমাজউদ্দীন আহমদ)
মুক্তিযুদ্ধের কথা যখন স্মরণ করি তখনি অনুধাবনে আসে যে, একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল এই জাতির ৪ হাজার বছরের দীর্ঘ ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায়। এই যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা হলেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান।
পদকের পদাবলি এবং আমাদের মুক্তিযুদ্ধ
- By Article Poster
- Published 12/16/2007
- বিজয় দিবসঃ ১৬ই ডিসেম্বর
-
Rating:




(অবঃ মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া)
আজ ১৬ ডিসেম্বর। বিজয় দিবস। দেশ স্বাধীন হয়েছে ৩৬ বছর হলো। প্রতি বছরই ঘুরে ফিরে স্বাধীনতা দিবস ও বিজয় দিবস আসে। প্রায় প্রতিবারই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে আমাকে একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়। যা আমার জন্য বিব্রতকর। প্রশ্নটি হলো ‘আপনি কেন পদক পাননি?’
বিজয় দিবসের ভাবনা ...
- By Article Poster
- Published 12/16/2007
- বিজয় দিবসঃ ১৬ই ডিসেম্বর
- Unrated
(অবঃ মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীরপ্রতীক)
আজ ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে হর্ষোৎফুল্ল এক বিশাল জনতার সামনে, আত্মসমর্পণের দলিল স্বাক্ষর করলেন পাকিস্তান সরকার ও পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি।
স্বাধীনতার ৩৬ বছরঃ এগিয়ে যে যেতেই হবে
- By Article Poster
- Published 12/16/2007
- বিজয় দিবসঃ ১৬ই ডিসেম্বর
- Unrated
(ড. রেজোয়ান সিদ্দিকী)
স্বাধীনতা অর্জনের ৩৬ বছরে এ দেশের মানুষের সাফল্যের তালিকা দীর্ঘ। উদ্যমী, পরিশ্রমী, নির্ভীক মানুষেরা। এই ৩৬ বছরে এ দেশের মানুষ মাথাপিছু আয় বাড়িয়েছে প্রায় ৪ গুণ। শিক্ষার হার ১৭ শতাংশ থেকে ৬৪ শতাংশে উন্নীত করেছে।
স্মৃতিচারণঃ মুক্তিযুদ্ধ আর ‘স্বাধীনতা’
- By Article Poster
- Published 12/16/2007
- বিজয় দিবসঃ ১৬ই ডিসেম্বর
- Unrated
(অরুণাভ সরকার)
মুক্তিযুদ্ধ সম্পর্কে মানুষের আগ্রহ ১৯৭১ সালে যেমন ছিল, হয়তো এখনো তেমনই রয়েছে। অনেকেই এখনো আমাকে অনুরোধ করেন, মুক্তিযুদ্ধের গল্প বলুন। তখন কোথায় কোথায় গিয়েছিলেন, কী কী করেছিলেন, দেখেছিলেন কী কী এসব। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দিলেও নিজ হাতে কোনো মারণাস্ত্র ধরিনি।