National Events - http://events.amardesh.com
আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস: ১০ জানুয়ারী ২০০৮
http://events.amardesh.com/articles/82/1/aa-aaaaaaaaaa-aaaaaa-aaaaaaaaaaaa-aaaa-aa-aaaaaaaa-aaaa/Page1.html
Article Poster
 
By Article Poster
Published on 01/10/2008
 
আজ ১০ জানুয়ারি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু ১৯৭২ সালের এই দিনে প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছিলেন।

আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস: ১০ জানুয়ারী ২০০৮

আজ ১০ জানুয়ারি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু ১৯৭২ সালের এই দিনে প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছিলেন।

১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এরপর ২৫ মার্চ রাতে পাকিস্তানের সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালায়। সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায় পাকিস্তানের কারাগারে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করার পাশাপাশি বঙ্গবন্ধুর মুক্তির দাবিতেও বিশ্বব্যাপী জনমত গড়ে তোলা হয়।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়, বাংলাদেশ স্বাধীন হয়। তখন থেকেই বিশ্ব নেতারা সোচ্চার হলে পাকিস্তানি শাসকগোষ্ঠী বাধ্য হয় বঙ্গবন্ধুকে মুক্তি দিতে। বাঙালি জাতির বিজয়ের ফলেই বঙ্গবন্ধু নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাংলাদেশের মানুষের মধ্যে ফিরে আসেন। সেই থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ১০ জানুয়ারিকে পালন করে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে।

**************************
দৈনিক প্রথম আলো, ১০ জানুয়ারী ২০০৮