* প্রযোজক-পরিবেশক সমিতির সিদ্ধান্তে নায়িকা পুর্ণিমা দুই মাসের জন্য নিষিদ্ধ।
* পরিচালক হিসেবে নায়ক ইলিয়াস কাঞ্চনের যাত্রা শুরু।
* পুর্ণিমার গোপন বিয়ের খবর ফাঁস হয় ডিভোর্সের মাধ্যমে।
* শাবনুরের বিরুদ্ধে তার বাবা কাজী নাসির থানায় জিডি করেন
* সেসর বোর্ড কর্তৃক নিষিদ্ধ ছবির শিল্পীদের নিয়ে এফডিসির এমডি মতবিনিময় করেন।
* স্বপ্নডানায় ছবির পরিচালক গোলাম রব্বানী বিপ্লব চীনের সাংহাই চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করেন।
* চলচ্চিত্র সেসর বোর্ড পুনর্গঠন করা হয় সিনেমার কোনো প্রতিনিধিত্ব ছাড়াই।
* অশ্লীল চলচ্চিত্র বন্ধ, ভিডিও পাইরেসি রোধে র্যাবের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়।
* অশ্লীলতা বন্ধে র্যাবের অভিযানে ব্যাপক কাটপিস উদ্ধার, একাধিক গ্রেফতার ও মামলা।
* পুর্ণিমার দ্বিতীয় বিয়ে, বর আহমেদ ফয়সাল জামাল একটি এয়ারলাইসে চাকরি করেন।
* সিনেমার অশ্লীলতা বন্ধে সফল হওয়ায় আলোচিত হন এফডিসির এমডি আ ন ম বদরুল আমিন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজার উদ্দিন আহমেদ, মেজর হামিদ আবদুল ওয়াদুদ এবং ক্যাপ্টেন আশেক ইবনে আনোয়ার। সিনেমা শিল্পে তারা এখন অনেক নায়ক-নায়িকার চেয়েও আলোচিত এবং জনপ্রিয়।
* নায়ক রিয়াজ বিয়ে করেন মডেল ও ফটোসুন্দরী মাশফিকা তিনাকে।
**************************
দৈনিক আমারদেশ, ০২ জানুয়ারী ২০০৮