National Events - http://events.amardesh.com
সেরা যারাঃ ২০০৭
http://events.amardesh.com/articles/78/1/aaaa-aaaaa-aaaa/Page1.html
Article Poster
 
By Article Poster
Published on 01/3/2008
 
সেরা নায়ক ২০০৭ ১. শাকিব খানঃ বছর শেষে শাকিব খানের জনপ্রিয়তা, ছবির ব্যবসায়িক মানদন্ড আর চাহিদার কথা বিবেচনা করে তাকে সবাই একবাক্যে বছরের সেরা নায়কের খেতাব দিয়েছেন। চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে নতুন রেকর্ড গড়েছেন এই তারকা। সারাবছর মুক্তি পেয়েছে মোট ১৩টি ছবি।

সেরা যারাঃ ২০০৭

সেরা নায়ক ২০০৭
১. শাকিব খানঃ
বছর শেষে শাকিব খানের জনপ্রিয়তা, ছবির ব্যবসায়িক মানদন্ড আর চাহিদার কথা বিবেচনা করে তাকে সবাই একবাক্যে বছরের সেরা নায়কের খেতাব দিয়েছেন। চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে নতুন রেকর্ড গড়েছেন এই তারকা। সারাবছর মুক্তি পেয়েছে মোট ১৩টি ছবি। বছরের একমাত্র বাম্পার হিট ছবি ‘আমার প্রাণের স্বামী’র নায়কও শাকিব খান। সুপার হিটের তালিকায় রয়েছে কঠিন প্রেম, কথা দাও সাথী হবে এবং তোমার জন্য মরতে পারি। হিটের তালিকায় রয়েছে স্বামীর সংসার, ডাক্তার বাড়ি, তুই যদি আমার হইতি রে, এক বুক জ্বালা, মা আমার স্বর্গ ও কাবিননামা। এভারেজ ব্যবসা করেছে যমজ, দানব সন্তান। ফ্লপের তালিকায় স্হান পেয়েছে একটি মাত্র ছবি-কপাল।


২. মান্নাঃ অশ্লীল আর উদ্ভট ছবির বিরুদ্ধে জোরালো অবস্হান আর শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সারাবছরই কোনো না কোনো কারণে আলোচনা অথবা সমালোচনায় ছিলেন সিনিয়র তারকা নায়ক মান্না। সারাবছর তার ছবি মুক্তি পেয়েছে মোট ১৩টি। এর মধ্যে মনের সাথে যুদ্ধ, মেশিনম্যান, রিক্সাওয়ালার প্রেম ছিল সুপারহিট। হিটের তালিকায় রয়েছে শত্রু শত্রু খেলা, ক্ষমতার গরম, মুসা ভাই, ধোঁকা, বাবার কসম, এই যে দুনিয়া এবং উল্টাপাল্টা। এভারেজ ব্যবসা করেছে যমদুত ও মায়ের বদলা। ফ্লপের তালিকায় রয়েছে একটি মাত্র ছবি-সাজঘর।


৩. রিয়াজঃ শাকিব এবং মান্নার তুলনায় গত বছরটি বেশি ভালো যায়নি রিয়াজের। ছবি মুক্তি পেয়েছে মাত্র ৬টি। তবে বছর শেষে মডেল মাশফিকা তিনাকে বিয়ে করে আলোচিত হয়েছেন। মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে কোনো ছবিই সুপার হিট বা হিট ব্যবসা করতে পারেনি। শিল্পীর মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে রয়েছে তুমি কতো সুন্দর, ধনী গরীবের প্রেম, বিয়ের লগন, দারুচিনি দ্বীপ, মেয়ে সাক্ষী এবং জীবনের চেয়ে দামী।


সেরা নায়িকা ২০০৭
১. অপু বিশ্বাসঃ বছরের একমাত্র শিল্পী যার কোনো ছবি ফ্লপ করেনি। মুক্তিপ্রাপ্ত সব ছবিই হিট অথবা সুপার হিট। অভিনীত ছবির ব্যবসায়িক অবস্হান, চাহিদার কথা বিবেচনা করে তাকেই বলা হচ্ছে গেল বছরের সেরা নায়িকা। যদিও অনেকেই এ বক্তব্য মানতে নারাজ। কেননা তার সাফল্যের শত ভাগই এসেছে শাকিব খান এবং মান্নার কাঁধে ভর করে। তারপরও শত ভাগ সাফল্যের কারণে অপুকে এক নম্বর নায়িকাই বলতে হয়। মুক্তিপ্রাপ্ত ৬টি ছবির মধ্যে সুপার হিটের তালিকায় রয়েছে কথা দাও সাথী হবে, তোমার জন্য মরতে পারি এবং মেশিনম্যান। হিটের তালিকায় রয়েছে স্বামীর সংসার, আমি বাঁচতে চাই এবং কাবিননামা।


২. মৌসুমীঃ সিনেমাভিনয় ছেড়ে দেয়ার ঘোষণা দিলেও গত বছর তার অভিনীত ছবির সাফল্য অনেককেই ভাবিয়ে তুলেছে। গেল বছর তার অভিনীত ছবিগুলোর ধারাবাহিক ব্যবসায়িক সফলতা অর্জন করেছে। মৌসুমী অভিনীত ছবি মুক্তি পেয়েছে মোট ৯টি। এর মধ্যে মেশিনম্যান, এক বুক জ্বালা সুপার হিট। হিটের তালিকায় রয়েছে তুই যদি আমার হইতি রে, শত্রু শত্রু খেলা, এই যে দুনিয়া। এভারেজ ব্যবসা করছে বিয়াইনসাব। আর ফ্লপের তালিকায় স্হান পেয়েছে বাংলার বউ, বৃষ্টি ভেজা আকাশ ও সাজঘর।


৩. শাবনুরঃ গেল বছরের সর্বাধিক ব্যবসাসফল ছবির নায়িকা যেমন শাবনুর, তেমনি সর্বনিম্ন ফ্লপ ছবির নায়িকাও তিনি। সারাবছর শাবনুর অভিনীত ছবি মুক্তি পেয়েছে ৯টি। এর মধ্যে বছরের একমাত্র বাম্পার হিট ছবি আমার প্রাণের স্বামী ছাড়াও সুপার হিটের তালিকায় রয়েছে কঠিন প্রেম। হিটের তালিকায় স্হান পেয়েছে এই যে দুনিয়া আর এভারেজ ব্যবসা করছে বিয়াইনসাব। ফ্লপ ছবির মধ্যে রয়েছে জমেলা সুন্দরী, গ্রামগঞ্জের পিরিতি, দুঃখিনী জোহরা, মেয়ে সাক্ষী এবং কপাল।
 
 
**************************
দৈনিক আমারদেশ, ০২ জানুয়ারী ২০০৮