- Home
- সালতামামী ২০০৭
- বর্ষঞ্জীঃ ২০০৭ ঘটনাবহুল বাংলাদেশ
বর্ষঞ্জীঃ ২০০৭ ঘটনাবহুল বাংলাদেশ
- By Article Poster
- Published 01/1/2008
- সালতামামী ২০০৭
- Unrated
জানুয়ারি ২০০৭
১ জানুয়ারিঃ সারাদেশে ঈদুল আজহা উদ্যাপিত।
৩ জানুয়ারিঃ ভোটার সংখ্যা না জেনেই ব্যালট পেপার ছাপার কাজ শুরু।
৭ জানুয়ারিঃ অবরোধে সহিংসতা, দেশ অচল। চট্টগ্রাম বন্দরে লাগাতার অবরোধ।
৮ জানুয়ারিঃ ঢাকার কয়েক স্থানে বোমা বিস্ফোরণ।
৯ জানুয়ারিঃ বঙ্গভবন ঘেরাও । বঙ্গবন্ধু এভিনিউ রণক্ষেত্র ।
১০ জানুয়ারিঃ মাঠে নামে ৬০ হাজার সেনাসদস্য।
১১ জানুয়ারিঃ জরুরি অবস্থা জারি। কারফিউ। ২২ জানুয়ারি নির্বাচন না হওয়ার ঘোষণা।
১২ জানুয়ারিঃ প্রধান উপদেষ্টা হিসেবে ফখরুদ্দীন আহমদের শপথ। কারফিউ প্রত্যাহার। নির্বাচনী কার্যক্রম ২৫ জানুয়ারি পর্যন্ত স্থগিত।
১৩ জানুয়ারিঃ পাঁচ উপদেষ্টার শপথ গ্রহণ। প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের নিয়োগ অবৈধ- হাই কোর্টে পিটিশান।
১৫ জানুয়ারিঃ ‘এই সরকারের আমলেই প্রশাসন থেকে বিচার বিভাগ পৃথক হবে’- আইন উপদেষ্টার ঘোষণা।
১৬ জানুয়ারিঃ আরো তিন উপদেষ্টার শপথ।
১৭ জানুয়ারিঃ একদিনে গ্রেফতার দুই হাজার।
১৮ জানুয়ারিঃ গিয়াসউদ্দিন মামুন আটক। আরো দুই উপদেষ্টার শপথ গ্রহণ।
২১ জানুয়ারিঃ সিইসি আজিজের বিদায়। শেয়ারবাজারে লেনদেনে সর্বকালের রেকর্ড।
২৩ জানুয়ারিঃ নওগাঁয় তিন জঙ্গির ফাঁসি।
২৫ জানুয়ারিঃ ওরিয়েন্টাল ব্যাংকের কার্যক্রম স্থগিত।
২৬ জানুয়ারিঃ জোট সরকারের শেষ সময়ের ১২৮ কোটি টাকার বরাদ্দ স্থগিত।
২৯ জানুয়ারিঃ যাবতীয় নির্বাচনী কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত। আইজিসহ পুলিশে বড় ধরনের রদবদল।
৩১ জানুয়ারিঃ একযোগে পদত্যাগ করলেন নির্বাচন কমিশনের সব সদস্য।
ফেব্রুয়ারি ২০০৭
৪ ফেব্রুয়ারিঃ ১৬ সাবেক মন্ত্রী এমপি নেতা আটক।
১১ ফেব্রুয়ারিঃ আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য ড· ইউনূসের ঘোষণা।
১৮ ফেব্রুয়ারিঃ ড· ইউনূসের দলের নাম ‘নাগরিক শক্তি’।
২২ ফেব্রুয়ারিঃ খালেদা-হাসিনার নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ প্রত্যাহার।
২৪ ফেব্রুয়ারিঃ প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে শপিংমল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত।
২৫ ফেব্রুয়ারিঃ মোঃ রুহুল আমিনকে প্রধান বিচারপতি নিয়োগ।
২৫ ফেব্রুয়ারিঃ এনটিভি ভবনে রহস্যময় আগুন।
২৮ ফেব্রুয়ারিঃ তালিকাভুক্ত ৫০ জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ।
মার্চ ২০০৭
৩ মার্চঃ বিচারপতি ফয়েজীর সনদ বাতিল।
৬ মার্চঃ চট্টগ্রামে আগুনে ২১ জনের মৃত্যু।
৭ মার্চঃ তারেক রহমান আটক। বিটিআরসির চেয়ারম্যান ওমর ফারুকের পদত্যাগ।
৮ মার্চঃ তারেক রহমান রিমান্ডে। ঘরোয়া রাজনীতিসহ সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ।
৯ মার্চঃ হাওয়া ভবনে তল্লাশি ।
১০ মার্চঃ উত্তরায় আমলাদের গোপন বৈঠকের ১৩ কর্মকর্তা চিহ্নিত ।
১১ মার্চঃ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধন।
১৪ মার্চঃ তারেককে এক মাসের আটকাদেশ।
১৫ মার্চঃ শেখ হাসিনা আমেরিকা যাত্রা। বঙ্গবন্ধুর ঘাতক মহিউদ্দিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বর্তমান সরকারের সকল কাজের বৈধতা দানের ঘোষণা।
১৭ মার্চঃ টাইগারদের সামনে নাস্তানাবুদ ভারত।
১৮ মার্চঃ তারেক রহমানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল।
২১ মার্চঃ দুদক সম্পত্তি ক্রোক করতে পারবে আসামি জামিনও চাইতে পারবে না। প্রবীণ রাজনীতিবিদ ওবায়দুর রহমানের ইন্তেকাল।
২৩ মার্চঃ হাওয়া ভবনে যৌথ বাহিনীর টানা ৬ ঘণ্টা তল্লাাশি
২৫ মার্চঃ বারমুডাকে হারিয়ে প্রথম বারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত।
২৭ মার্চঃ বঙ্গবন্ধুর হত্যাকারী মহিউদ্দিনকে দেশে ফিরলেন।
২৮ মার্চঃ তারেক, মামুন ও খোকনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা।
২৯ মার্চঃ তারেক রহমানের বিচার শুরু। নাজমুল হুদা ৪ দিনের রিমান্ডে।
৩০ মার্চঃ ফাঁসির দড়িতে ৬ শীর্ষ জঙ্গি।
এপ্রিল ২০০৭
২ এপ্রিলঃ সব ধরনের জ্বালানি তেলের দাম ১৫ শতাংশ বাড়ল।
৩ এপ্রিলঃ ৫৩ রাজনৈতিক নেতার আটকাদেশ অবৈধ ঘোষণা এক মাস স্থগিত।
৪ এপ্রিলঃ ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে সিইসির অনুরোধ।
৭ এপ্রিলঃ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়।
৯ এপ্রিলঃ শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা।
১১ এপ্রিলঃ হাসিনা-নিজামীর বিরুদ্ধে হত্যা মামলার চার্জশিট।
১৩ এপ্রিলঃ মওদুদ আহমদ গ্রেফতার।
১৫ এপ্রিলঃ আরাফাত রহমান কোকো আটক। মওদুদ আহমদ চারদিনের রিমান্ডে।
১৭ এপ্রিলঃ দেশে ফিরতে শেখ হাসিনা ওয়াশিংটন থেকে লন্ডনে ।
২১ এপ্রিলঃ র্যাংগস ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত। ১০ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির তদন্ত শুরু।
২৩ এপ্রিলঃ হাসিনার গ্রেফতারি পরোয়ানা স্থগিত।
৩১ এপ্রিলঃ ভোটার তালিকা শেষ হলে ১৮ মাসের আগেই নির্বাচনের ঘোষণা। শামীম ওসমানের ৩ বছরের কারাদন্ড।
মে ২০০৭
৩ মেঃ জামায়াত নেতা মুজাহিদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা।
৬ মেঃ পলাতক হারিছ চৌধুরীর বিচার শুরু।
৭ মেঃ শেখ হাসিনা দেশে ফেরেন। স্বাগত জানাতে বিমানবন্দরে জনস্রোত।
১৬ মেঃ কোকোর, খন্দকার মোশাররফ শাহজাহান ওমর ও আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে মামলা।
২২ মেঃ ১২ দেশি ও ২৯ বিদেশি চ্যানেল ছাড়া অন্য সব সম্প্রচার নিষিদ্ধ।
২৪ মেঃ তিন বাহিনী প্রধানের পদবি উন্নীত।
২৮ মেঃ জলিল, বাবর, হাশেম আটক।
৩০ মেঃ আলোচিত ২৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল।
৩১ মেঃ কমলাপুর রেলস্টেশনে বোমা বিস্ফোরণ। শেয়ারবাজারে সূচকের সর্বোচ্চ রেকর্ড।
জুন ২০০৭
৫ জুনঃ খালেদা-তারেক-বাবর-নিজামীসহ ২৮ জনকে আসামি করে মামলা।
৯ জুনঃ ভারতে ইলিশ রফতানি শুরু।
১১ জুনঃ পাহাড় ধ্বসে চট্টগ্রামে মহাবিপর্যয়।
১২ জুনঃ ডিভিশন পেলেন তারেক রহমান।
১৩ জুনঃ আট কোটি টাকা চাঁদাবাজি- হাসিনার বিরুদ্ধে দুটি মামলা।
১৪ জুনঃ হাসিনার আমেরিকা যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা।
১৬ জুনঃ দুদকের প্রথম তালিকার ৫০ জনের মধ্যে ২৪ জনের বিরুদ্ধে মামলা।
১৮ জুনঃ বঙ্গবন্ধুর খুনি মহিউদ্দিন দেশে ফিরিয়ে আনা হয়।
১৯ জুনঃ দলের ভেতর থেকে খালেদাকে পদ ছাড়ার প্রস্তাব ।
২০ জুনঃ দলীয় বিবেচনায় নিয়োগ হওয়া ৮৬ আইন কর্মকর্তাকে অব্যাহতি।
২১ জুনঃ আমান উল্লাহ আমানের ১৩ বছর জেল।
জুলাই ২০০৭
৩ জুলাইঃ মামুনের ১০ বছর জেল।
৪ জুলাইঃ মীর নাছিরের ১৩ বছর জেল। ইলিশ রফতানি ৬ মাস বন্ধ।
৫ জুলাইঃ রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
৭ জুলাইঃ সাবিনা ইয়াসমিন গুরুতর অসুস্থ্য।
৯ জুলাইঃ কলকাতা থেকে ঢাকায় মৈত্রী ট্রেনের যাত্রা শুরু।
১১ জুলাইঃ দুর্নীতি দমনে সেনাপ্রধনের ৭দফা প্রস্তাব। ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ময়মনসিংহে ৯ জনের আত্মহত্যা।
১২ জুলাইঃ মান্নার ভুইয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের প্রচ্চাব।
১৫ জুলাইঃ শেখ হাসিনা গ্রেফতার।
১৬ জুলাইঃ শেখ হাসিনা জেলে।
১৮ জুলাইঃ সিঙ্গাপুরে সাবিনার শয্যাপাশে রাষ্ট্রপতি।
২১ জুলাইঃ নির্বাচন কমিশনের রোড ম্যাপ ঘোষণা।
২৫ জুলাইঃ হাসিনা-রেহানা-সেলিমের বিরুদ্ধে চার্জশিট।
২৬ জুলাইঃ দুর্নীতির দায়ে মহীউদ্দীন খান আলমগীরের ১৩ বছর জেল।
৩০ জুলাইঃ হাইকোর্টে শেখ হাসিনার জামিন।
আগস্ট ২০০৭
৩ আগস্টঃ র্যাংগস ভবন ভাঙার কাজ শুরু।
৬ আগস্টঃ ১৫ আগস্ট কেন সরকারি ছুটি নয়- সরকারকে শোকজ হাইকোর্টের।
২০ আগস্টঃ চট্টগ্রামে ১১ পরিবারের ১৩৫ অ্যাকাউন্ট ফ্রিজ। ঢাবি-র খেলার মাঠে সেনা সদস্যদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ।
২১ আগস্টঃ অগ্নিগর্ভ ক্যাম্পাস।
আগস্টঃ অনির্দিষ্টকালের কারফিউ
২৪ আগস্টঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচ অধ্যাপক আটক।
২৫ আগস্টঃ ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত কারফিউ শিথিল। রিমান্ডে পাঁচ অধ্যাপক।
২৬ আগস্টঃ কারফিউ প্রত্যাহার।
২৭ আগস্টঃ নাজমুল হুদার ৭ বছর জেল। সাতদিনের মধ্যে হাসিনাকে সম্পদের হিসাব দেয়ার নির্দেশ।
সেপ্টেম্বর ২০০৭
২ সেপ্টেম্বরঃ খালেদা জিয়া ও কোকো গ্রেফতার।
৩ সেপ্টেম্বরঃ খালেদা জেলে, কোকো রিমান্ডে।
৫ সেপ্টেম্বরঃ মেয়াদ শেষ তবুও অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি।
৬ সেপ্টেম্বরঃ সিএসবি নিউজ বন্ধ।
৯ সেপ্টেম্বরঃ সীমিত আকারে ঘরোয়া রাজনীতি শুরু।
১৮ সেপ্টেম্বরঃ চাঁদাবাজি মামলায় সাইফুরপুত্র নাসেরের ৯ বছর জেল।
২৫ সেপ্টেম্বরঃ দেশের চতুর্থ গ্রান্ডমাস্টার রাকিব।
২৬ সেপ্টেম্বরঃ তারেকের বিরুদ্ধে দুদকের মামলা।
৩০ সেপ্টেম্বরঃ গ্যাটকো মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত।
অক্টোবর ২০০৭
১ অক্টোবরঃ তারেক, মওদুদ, হুদা ও সিগমার বিরুদ্ধে দুদকের মামলা স্থগিত।
৮ অক্টোবরঃ নাসিমের ১৩ বছর জেল।
১৭ অক্টোবরঃ বরিশাল সিটি কর্পোরেশনের ১২১ জনের নিয়োগ বাতিল।
২৩ অক্টোবরঃ ৬২ দিন পর ঢাবির হল খুলেছে। চবির ক্লাস শুরু।
২৯ অক্টোবরঃ একুশ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতসহ ৯ জঙ্গি গ্রেফতার।
৩১ অক্টোবরঃ যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংশগ্রহণ অনভিপ্রেত-প্রধান উপদেষ্টার ঘোষণা।
নভেম্বর ২০০৭
১ নভেম্বরঃ প্রশাসন থেকে বিচার বিভাগ আলাদা হওয়ার ঐতিহাসিক যাত্রা শুরু।
৪ নভেম্বরঃ হারিছ চৌধুরীর ৫৯ বছর জেল ।
৮ নভেম্বরঃ পাল্টা পাল্টি কমিটিতে ভেঙেই গেল বিএনপি। আবদুল আউয়াল মিন্টু’র মুক্তি।
১৫ নভেম্বরঃ সিডরে দক্ষিনাঞ্চলের ১২ জেলা আক্রান্ত।
২৭ নভেম্বরঃ তারেককে ৭ দিনের রিমান্ড চেয়েছে দুদক।
ডিসেম্বর ২০০৭
১ ডিসেম্বরঃ ফ্রান্সে গেল ৪২ প্রত্নতত্ন।
৩ ডিসেম্বরঃ শেখ হাসিনার বিচার শুরু।
৪ ডিসেম্বরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষকের কারাদন্ড।
৯ ডিসেম্বরঃ নাইকো দুর্নীতি মামলায় খালেদা-হাসিনা।
১০ ডিসেম্বরঃ রাবির চার শিক্ষক মুক্ত। দেশে ফিরেছে বীরশ্রেষ্ঠ হামিদুরের দেহাবশেষ।
১৭ ডিসেম্বরঃ নিজামী-মুজাহিদসহ ৯ জনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা হত্যা মামলা। ঢাবির ৪ শিক্ষক ও ১৫ শিক্ষার্থীর বিচার শুরু।
১৮ ডিসেম্বরঃ জলিল আলতাফ ও দেলোয়ারপুত্রের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা।
২১ ডিসেম্বরঃ ঈদের রাতে বিমান বন্দর থেকে দু’টি প্রত্ন সম্পদ চুরি।
২৫ ডিসেম্বরঃ প্রত্নসম্পদ ফ্রান্সে যাচ্ছে না।
২৬ ডিসেম্বরঃ সংস্কৃতি উপদেষ্টার পদত্যাগ।
২৭ ডিসেম্বরঃ চুরি যাওয়া বিষষ্ণুমূর্তর টুকরো উদ্ধার।
**************************
গ্রন্থণাঃ মোঃ শরিফুল ইসলাম
দৈনিক ইত্তেফাক, ০১ জানুয়ারী ২০০৮