ফেব্রুয়ারি ৩
* হুদা, সাকা, ফালু, মীর নাছির, সালমান, নাসিমসহ ১৫ সাবেক মন্ত্রী, সাংসদ, গডফাদার আটক।

ফেব্রুয়ারি ৪
* ড· শামসুল হুদা নতুন সিইসি, ছহুল হোসাইন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন।

ফেব্রুয়ারি ১১
* ‘শ্রেষ্ঠ বাঙালি’ পুরস্কার নিতে কলকাতা যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে রাজনীতিতে আসার প্রাথমিক ঘোষণা দিলেন ড· ইউনূস।
* খেলাফত মজলিসের সঙ্গে চুক্তি বাতিল করল আওয়ামী লীগ।

ফেব্রুয়ারি ১৩
* সংশোধিত জরুরি ক্ষমতাবিধি জারি করল সরকার। দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনে অযোগ্য ঘোষণা।

ফেব্রুয়ারি ২০
* জনস্বার্থ মামলার রায় ঘোষণা করে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে তা প্রত্যাহার করার নজিরবিহীন ঘটনা ঘটল দেশের সর্বোচ্চ আদালতে।

ফেব্রুয়ারি ২৬
* কারওয়ান বাজারে বিএসইসি ভবনে আগুন। তিন নিহত, আহত শতাধিক।

ফেব্রুয়ারি ২৮
* প্রায় আট হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ঢাবির ৪৩তম সমাবর্তন অনুষ্ঠিত। ড· ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান।

মার্চ ৪
* বিশেষ ক্ষমতা আইন সংশোধন। অধ্যাদেশ জারির মাধ্যমে ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ ধারা নতুনরূপে বলবৎ করলেন রাষ্ট্রপতি।

মার্চ ৮
* চাঁদাবাজির মামলায় আটকের পর তারেক রহমান রিমান্ডে।

মার্চ ১৩
* বঙ্গবন্ধু হত্যার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মহিউদ্দিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার।

মার্চ ১৫
ক্ষমতায় গেলে সরকারের সব কাজের বৈধতা দেব-হাসিনা

মার্চ ১৯
* আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মধুপুরে আদিবাসী নেতা চলেশ রিছিলের মৃত্যু।

মার্চ ২১
* দ্বিতীয় দফা সংশোধন জরুরি ক্ষমতা বিধিমালা। বিচার চলাকালে অভিযুক্ত ব্যক্তি জামিনের আবেদন করতে পারবে না।

মার্চ ২২
* অবসরের ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু।

মার্চ ২৩
* ছয় জঙ্গির ফাঁসি কার্যকর।

মার্চ ৩০
* সাড়ে চার বছরের বেশি সময় বন্ধ থাকার পর টেরিস্ট্রিয়ালসহ সম্প্রচার শুরু ইটিভির।

এপ্রিল ১
* নয়াদিল্লিতে চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলন শুরু। দ্বিপক্ষীয় সমস্যাকে দূরে রেখে সার্ককে এগিয়ে নেওয়ার আশা। সন্ত্রাস-দারিদ্র্য মুক্তির অঙ্গীকার।

এপ্রিল ৪
* দিল্লি ঘোষণার মধ্য দিয়ে সার্ক শীর্ষ সম্মেলন শেষ। শান্তি ও সমৃদ্ধি অর্জনে বহুমুখী যোগাযোগে সর্বোচ্চ অগ্রাধিকার।

এপ্রিল ৯
* শেখ হাসিনার বিরুদ্ধে তিন কোটি টাকার চাঁদাবাজি মামলা। মামলাটি দায়ের করেন তেজগাঁও থানায় তাজুল ইসলাম ফারুক নামের এক ব্যবসায়ী।

এপ্রিল ১২
* ২০০৮ শেষের আগেই সংসদ নির্বাচন-জাতির উদ্দেশে ভাষণে বললেন ড· ফখরুদ্দীন।

এপ্রিল ১৫
* আরাফাত রহমান কোকো আটক।

এপ্রিল ১৮
* জননিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপর্যস্ত হতে পারে এ আশঙ্কায় হাসিনার দেশে ফেরায় নিষেধাজ্ঞা।

এপ্রিল ১৯
* নিষেধাজ্ঞ সত্ত্বেও ২৩ এপ্রিল দেশে ফেরার ঘোষণা দিয়ে ওয়াশিংটন থেকে লন্ডনে পৌঁছলেন হাসিনা।

এপ্রিল ২০
* দলের স্থায়ী ও অস্থায়ী কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিলেন খালেদা। মান্নান ভূঁইয়াকে অব্যাহতির সিদ্ধান্ত।

এপ্রিল ২১
* র‌্যাংগস ভবন ভাঙার নীতিগত সিদ্ধান্ত।

এপ্রিল ২২
* জামায়াতে ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ছয় কর্মীকে হত্যা মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি।
* রাজধানীতে কালবৈশাখী, জনজীবন বিপর্যস্ত।

এপ্রিল ২৩
* বোর্ডিং পাস না পাওয়ায় দেশে ফিরতে পারলেন না হাসিনা।
* হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত।

এপ্রিল ২৫
* হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সরকার।

এপ্রিল ৩০
দুদকের করা মামলার প্রথম রায় দেওয়া হলো। শামীম ওসমানের তিন বছর কারাদণ্ড।

মে ১
* ঢাকা চট্টগ্রাম সিলেটে বোমা বিস্কোরণ। জাদীদ আল-কায়েদা বাংলাদেশের নামে প্রচারপত্র।

মে ৩
* রাজনৈতিক দল গঠন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ড· ইউনূস।

মে ৭
* নানা প্রতিকূলতার পর অবশেষে দেশে ফিরলেন হাসিনা।

মে ২৮
* জলিল, বাবর, হাসেম আটক।

মে ২৯
* বনের রাজা ওসমান গনি গ্রেপ্তার।

জুন ৪
* অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ করার সুযোগ দিল এনবিআর।

জুন ১০
* ভোটার তালিকার পরীক্ষামূলক কাজ শুরু হলো গাজীপুরে।

জুন ১১
* পাহাড়ি ঢল আর অবিরাম বর্ষণে অচল চট্টগ্রাম। ৮৬ মৃত।

জুন ১৩
* হাসিনার বিরুদ্ধে দুটি চাঁদাবাজি মামলা দায়ের করলেন ইউনিক গ্রুপের চেয়ারম্যান নূর আলী। অপর আসামি শেখ হেলাল ও তাঁর স্ত্রী।

জুন ১৪
* হাসিনার বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিল পুলিশ।

জুন ১৮
* দেশে ফিরেই ফাঁসির সেলে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি মহিউদ্দিন।

জুন ২৫
* খালেদার একচ্ছত্র ক্ষমতা খর্ব করে সংস্কার প্রস্তাবের খসড়া ঘোষণা করলেন মান্নান ভূঁইয়া।
* মহিউদ্দিনের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট।

জুন ২৬
* এরশাদ বাদ, নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন।

জুন ৩০
* সভাপতির একচ্ছত্র ক্ষমতা খর্ব করে সংস্কার প্রস্তাব দিলেন আবদুর রাজ্জাক।

জুলাই ২
* সংস্কার প্রস্তাব দিলেন তোফায়েলঃ সভাপতির একক নেতৃত্ব খর্ব।

জুলাই ৪
* সংস্কার প্রস্তাব দিলেন সুরঞ্জিত সেনগুপ্ত।

জুলাই ১১
* চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন সাবিনা ইয়াসমীন।
* ট্রেনের নিচে জীবন দিল ময়মনসিংহের কাশর এলাকার একই পরিবারের ৯ জন।

জুলাই ১২
* পদত্যাগ করলেন বিচারপতি ফয়জী।

জুলাই ১৬
* সুধা সদনের বাসভবন থেকে গ্রেপ্তার শেখ হাসিনা। বিশেষ কারাগারে পাঠানো হলো তাঁকে।

আগস্ট ৩
* র‌্যাংগস ভবন ভাঙার কাজ শুরু

আগস্ট ২০
* খেলা দেখা নিয়ে সেনাসদস্যের সঙ্গে ছাত্রদের বিতণ্ডার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-সংঘর্ষ।

আগস্ট ২১
* ছাত্রদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় থেকে সেনাক্যাম্প প্রত্যাহার, শিক্ষার্থীদের আন্দোলনে সব শিক্ষকের একাত্মতা। সব পরীক্ষা স্থগিত।

আগস্ট ২২
* ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ঢাকাসহ বিভাগীয় শহরে কারফিউ। কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ।

আগস্ট ২৪
* ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক আটক, জিজ্ঞাসাবাদ।

আগস্ট ২৫
* ৮২ হাজার ছাত্র-জনতাকে আসামি করে মামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায়।

সেপ্টেম্বর ২
* দুর্নীতির মামলায় খালেদা গ্রেপ্তার।

সেপ্টেম্বর ৭
* ঘরোয়া রাজনীতির ওপর আজ থেকে আর বিধিনিষেধ নেই।

সেপ্টেম্বর ৯
* ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র।

সেপ্টেম্বর ২৬
* তারেক রহমানের স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা করল দুদক।

অক্টোবর ২৮
* ৬৭ দিন বন্ধ থাকার পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়।

অক্টোবর ২৯
* বিএনপির নেতৃত্বে নাটকীয় পরিবর্তন। সাইফুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মেজর হাফিজ অস্থায়ী মহাসচিব।

নভেম্বর ১
* নির্বাহী বিভাগ থেকে আলাদা হলো বিচার বিভাগ।

নভেম্বর ৭
* চট্টগ্রামসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে তীব্র মাত্রার ভূমিকম্প।

নভেম্বর ১৫
* আঘাত হানল ঘূর্ণিঝড় সিডর।

নভেম্বর ৩০
* বিক্ষোভ উপেক্ষা করে ফ্রান্সে পাঠানো হলো মূল্যবান পুরাকীর্তি।

ডিসেম্বর ৪
* রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের দুই বছর করে কারাদণ্ড, দুজন খালাস।

ডিসেম্বর ৭
* আফগানিস্তানে অপহরণকারীদের হাত থেকে মুক্তি পেলেন ব্র্যাক কর্মকর্তা নূর ইসলাম।

ডিসেম্বর ৮
* র‌্যাংগস ভবনের ছাদ ধসে আহত ৫০।

ডিসেম্বর ১০
* মুক্তি পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক।
* বীরশ্রেষ্ঠ হামিদুরের দেহাবশেষ ফিরিয়ে আনা হলো বাংলাদেশে।

ডিসেম্বর ১৬
* দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিড বন্ধ হয়ে সারা দেশে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়।

ডিসেম্বর ২২
* বিমানবন্দর থেকে বাক্সবন্দী দুটি পুরাকীর্তি উধাওয়ের ঘটনা ধরা পড়ল।

ডিসেম্বর ২৫
* ফ্রান্সে প্রত্নসম্পদ প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নিল সরকার।

ডিসেম্বর ২৬
* পুরাকীর্তি চুরির ঘটনায় পদত্যাগ করলেন উপদেষ্টা আইয়ুব কাদরী।


**************************
দৈনিক প্রথম আলো, ৩১ ডিসেম্বর ২০০৭